শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ভারতের গোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত ২৩ জনের প্রাণহানি

ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটননগরী গোয়ায় একটি জনবহুল নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও দেশটির গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার দিবাগত রাতে (৭ ডিসেম্বর) উত্তর গোয়ার আরপোরা গ্রামের একটি নাইটক্লাবে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়া মাত্রই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে শুরু হওয়া এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে কয়েকজন পর্যটকসহ রান্নাঘরের বহু কর্মী নিহত হয়েছেন বলে অবগত করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক্স-এ লিখেছেন, গোয়ার জন্য আজ অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের অতি দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ভবন থেকে উঠছে ভয়াবহ আগুনের গোলা ও ঘন ধোঁয়া।

মুখ্যমন্ত্রী সাওয়ান্ত উপস্থিত সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন। এ ছাড়া তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা নিশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন নারী বলে নিশ্চিত করেন তিনি।

পিটিআই সূত্র জানিয়েছে, রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে এএনআই জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সব মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গোয়া আরব সাগর উপকূলে অবস্থিত অন্যতম জনপ্রিয় একটি ভারতীয় পর্যটন নগরী যেখানে প্রতি বছর লাখো দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন এর নাইটলাইফ, বিভিন্ন আন্তর্জাতিক মানের ক্যাসিনো ও বার এবং অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

সূত্র আল জাজিরা

 

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত