বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চট্টগ্রামে বগাসহ ১৩ জনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠালেন আদালত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা দুই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

খুলশী থানার জিআরও উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির মামলায় বগাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

তিনি অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। এ মামলায় বগাকে প্রোডাকশন ওয়ারেন্টের (পি/ডব্লিউ) মাধ্যমে আদালতে হাজির করা হয়। তিনি আরও বলেন, এই দুই মামলায় বাকি ১২ জন আসামি হাইকোর্টের জামিনের আদেশ অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পর্কিত খবর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।...

সবাই যদি সত্যি প্লাস্টিকগুলো সংগ্রহ করে, ভবিষ্যতে একটা বড় শিল্প হতে পারে : ডিসি জাহিদ

চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারের বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। এ খাতে...

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তাঁর দল

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাপান সরকারের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন। সোমবার ২৬ অক্টোবর জাপানের...

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...

আমেরিকা – ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে

নয়াদিল্লি, ভারত : দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা আলাপ-আলোচনার পর অবশেষে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার অত্যন্ত কাছাকাছি...
সর্বশেষ সর্বাধিক পঠিত