সোমবার, জুন ১, ২০২৬

বেগম খালেদা জিয়ার অবস্থা উন্নতির দিকে, বিদেশে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে : মেডিকেল বোর্ড

ফাইল ফটো – বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

আশানুরুপভাবে সমগ্র দেশবাসীর দোয়া সাথে নিয়ে ধীরে ধীরে সেরে উঠছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার ক্রমোন্নতি হচ্ছে। রোববার (০৭ ডিসেম্বর) তাঁর সিটিস্ক্যানসহ কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট ভালো এসেছে। এমতাবস্থায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড চিন্তা করছে বিদেশ না নিয়ে দেশেই খালেদা জিয়াকে সারিয়ে তুলতে। তাছাড়া দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বেগম খালেদা জিয়া ও উনার পরিবারের যথেষ্ট আস্থা রয়েছে। যদিও মেডিকেল বোর্ড এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। রোববার রাতে বোর্ডের একজন চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল দুইজন নেতা এসব তথ্য জানান। ওই চিকিৎসক বলেন, আগের চেয়ে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) সুস্থ আছেন। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাশীল। আমরাও যথাসাধ্য চেষ্টা করছি দেশেই চিকিৎসা দিতে। আমাদের বিশ্বাস তিনি দেশের চিকিৎসায় সেরে উঠবেন। উনার অবস্থার এর চেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল। তখনও সেরে ওঠেছিলেন। রোববার তাঁর সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে। সেগুলোর রেজাল্টও ভালো আসছে। ম্যাডামের স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উন্নতি হচ্ছে। দোয়া রাখবেন, লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। খালেদা জিয়াকে আর কতদিন সিসিইউতে থাকতে হবে জানতে চাইলে তিনি বলেন, এটি নির্ভর করছে ম্যাডামের শরীরিক অবস্থার উন্নতির ওপর। দেশি-বিদেশি চিকিৎসক প্যানেল সর্বোচ্চ চেষ্টা করছেন।উনার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শয্যাপাশে থেকে চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন। তিনি বেশ কয়েকদিন দেশেই থাকবেন। বেগম খালেদা জিয়া কথা বলতে পারেন কি না, জবাবে এই চিকিৎসক বলেন, কিছুটা বলার চেষ্টা করছেন পরিবারের সদস্যদের সঙ্গে। উনার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী, দুই পুত্রবধূ সার্বক্ষণিক পাশে আছেন। তাদের সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।

এদিকে কাতার আমিরের সৌজন্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন। তারা বলেছেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে। জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী রোববার রাতে বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে। আর যখনই বিএনপি চাইবে তখন কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে। এখন আমরা বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আমি রোববার সকালে ম্যাডামকে সিসিইউতে দেখে এসেছি। তিনি আগের চেয়ে ভালো আছেন। তিনি সাড়া দিচ্ছেন। আশা করি সবার দোয়ায় তিনি এই লড়াইয়েও বিজয়ী হবেন। বোর্ড সিদ্ধান্ত নিলে উন্নত চিকিৎসায় লন্ডনে নেওয়া হবে। আর লন্ডনে কোন হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে তাও পরে ঠিক করা হবে।

উল্লেখ্য বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর জানানো হয় যে, এবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পাঠানো হবে। বৃহস্পতিবার বিএনপির তরফে বলা হয়েছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার সকালে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। সেদিনই জানানো হয়, বেগম খালেদা জিয়ার পুত্র বধু তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকায় আসার পরে তিনিও এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাবেন শাশুড়ির সঙ্গে। তবে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। সেটি রোববারও ঢাকায় পৌঁছায়নি। তবে অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় বিমান ভ্রমণের জন্য তার শারীরিক সক্ষমতা না থাকায় লন্ডন যাত্রায় বিলম্বের কথা জানায় তাঁর মেডিকেল বোর্ড।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ওই সময় (শুক্রবার) এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি, এটাও যেমন সত্য কথা, ওই সময়ে জরুরিভাবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে, এ মুহুর্তে উনার ফ্লাই করা সঠিক হবে না এটাও সত্যি।  সেজন্য উনাকে বিদেশ নেওয়ার যে বিষয়টি, সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতেও হয়তো উনার শারীরিক অবস্থাই বলে দেবে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে। তিনি আরও বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। প্রস্তত থাকলেও খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিরাপত্তা প্রাধান্য পাচ্ছে। আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসা চিকিৎসকরা উনার শারীরিক অবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

সূত্র : নিজস্ব সংবাদদাতা

 

সম্পর্কিত খবর

তিস্তা মহাপরিকল্পনা : উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত

বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবন-জীবিকা, কৃষি, পরিবেশ ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তিস্তা নদী। একসময় প্রমত্তা এই নদী আজ শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষায়...

ফটিকছড়িতে ডুবন্ত শিশুদের বাঁচাতে গিয়ে খামার মালিক ও একটি শিশুর সলিল সমাধি

চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়িতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। একদিকে দুই অবুঝ শিশুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার আনন্দ, অন্যদিকে চোখের পলকে তলিয়ে যাওয়া...

চট্টগ্রাম বন্দরে ভোজ্য তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড : ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে ভোজ্য তেলবাহী একটি জাহাজে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে 'এমটি মেঘনা ট্রেডার্স' নামে জাহাজটিতে আগুন লাগার খবর পেয়ে চট্টগ্রাম...

চট্টগ্রাম স্টেডিয়াম মাঠে ঈদ-উল আযহার জামাতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ-জামাত কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে পবিত্র ঈদ-উল আযহার প্রধান জামাত...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ স্থপতি

বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসে যেসব রাষ্ট্রনায়ক দেশের পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একজন...

বাংলাদেশের জন্য এডিবির ৫ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনা ঘোষণা

বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি নিশ্চিতের লক্ষ্যে বাংলদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার পরিকল্পনা ঘোষণা করেছে এডিবি। আজ...
সর্বশেষ সর্বাধিক পঠিত