শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

জাপানে ভূমিকম্প ও সুনামি সতর্কতা

উত্তর-পূর্ব জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ)। জেএমএ জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূলীয় অঞ্চলের অদূরে, ভূগর্ভের প্রায় ২০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই মাত্রার ভূমিকম্প নিশ্চিত করেছে। ঘটনার পরপরই জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, আশপাশের কোনো পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়নি। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে বলছে, এ দিনের কম্পন সোমবারের ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের তুলনায় কম ছিল। সোমবারের ভূমিকম্পে সড়ক ধসে পড়ে, অনেক ভবনের কাচ ভেঙে যায় এবং প্রায় ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ তৈরি হয়েছিল। সোমবারের ভূমিকম্পে কমপক্ষে ৫০ জন আহত হয়েছিলেন বলে জানা যায়। এরপর জেএমএ হোক্কাইডো থেকে টোকিওর পূর্বাঞ্চল চিবা পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করে জানায় আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

এসআইএস

আন্তর্জাতিক ডেস্ক

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত