রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিএনপি ধর্মের নামে রাজনীতি করে না : সালাহউদ্দিন আহমেদ

ফাইল ফটো – বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ

ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল- এমনটাই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানী ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন জনাব সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে, তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। একাত্তরকে দলীয়করণ করা সঠিক কাজ হয়নি।এসময় আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জাতিকে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে অপরিকল্পিত বা আবেগী হয়ে নয়, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিএনপি। তিনি বলেন শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল নয় ২৪’র অভ্যুত্থান, এটা সাড়ে ১৫ বছরের ক্রমাগত আন্দোলনের সমষ্টিগত ফল। নির্বাচনী তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা।

সূত্র :- নিজস্ব সংবাদদাতা

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত