শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ভারত সফরে লিওনেল মেসি

ফাইল ফটো – লিওনেল মেসি

‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ সফর সূচির আওতায় ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা শহরে পা রাখলেন আর্জেন্টাইন ফুটবল গড লিয়োনেল মেসি। শুক্রবার রাত আড়াইটে নাগাদ কলকাতায় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রায় ১৪ বছর পর ভারতে মেসির আগমন। বিমানবন্দর থেকে মেসি বেরোনো মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সমর্থকদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। তোলা হচ্ছিল নিজস্বী এবং ভিডিয়োও। জানা গিয়েছে, মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ, প্রিয় বন্ধু তথা উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেস ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। ছিলেন বলিউড কিং শাহরুখ খানও।  কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের বিমানবন্দর থেকে বের করে আনেন নিরাপত্তাকর্মীরা।

শুক্রবার রাতে জনগণের ঢল দেখার মতো ছিল বিমানবন্দরে। শীতের রাতে বড়দের সঙ্গে পাল্লা দিয়ে অপেক্ষায় ছিলেন ক্ষুদেরাও। বিমান বন্দরের গেট নম্বর চারের বাইরে মেসিকে এক ঝলক দেখে উত্তেজিত প্রত্যেকে। কড়া নিরাপত্তার মধ্যে তিনি কার্গো গেট দিয়ে গাড়ি করে হোটেলের উদ্দেশে রওনা হন। ১৪ বছর পর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিজেদের শহরে দেখে উৎসবে মাতলেন ফুটবল পাগল কোলকাতা শহরের ফুটবলপ্রেমীরা। সফরসূচি অনুসারে মেসি কোলকাতা থেকে হায়দ্রাবাদ যাবেন।

সূত্র – আনন্দবাজার অনলাইন

 

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত