শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

রাশিয়ার বিপুল পরিমাণ সম্পত্তি আটক করলো ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের সম্পত্তি অনির্দিষ্ট কালের জন্য ফ্রিজ় করে দিল ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের পরেই ওই সম্পত্তি আটক করা হয়েছিল। তার পর ছ’মাস অন্তত ভোটাভুটির ভিত্তিতে সেই ফ্রিজ়ের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছিল। এ বার পাকাপাকি ভাবে অনির্দিষ্ট কালের জন্য সম্পত্তি আটকে দিল ইউরোপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ দিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের জন্য চাপ দিচ্ছিল ইউরোপীয় ইউনিয়নকে। সম্পত্তি ফ্রিজ় করার সিদ্ধান্তের নেপথ্যে সেই চাপের ভূমিকা রয়েছে বলে অনেকের মত। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের ২৪ হাজার ৬০০ কোটি ডলারের সম্পত্তি ইউরোপে রয়েছে। এই সম্পত্তি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে কাজে লাগাতে পারে ইউরোপীয় দেশগুলি। প্রথম থেকেই যুদ্ধে ইইউ ইউক্রেনের পক্ষে। ইউক্রেনকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও তারা দিয়ে রেখেছে। কারণ, রাশিয়ার আগ্রাসনকে ইউরোপ তাদের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে মনে করে।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দু’টি দেশের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা রয়েছে— হাঙ্গেরি এবং স্লোভাকিয়া। রুশ কেন্দ্রীয় ব্যাঙ্কের সম্পত্তি ফ্রিজ় করার বিষয়ে প্রতি ছ’মাস অন্তর যে ভোটাভুটি হত, তাতে এই দুই দেশের বেঁকে বসার সম্ভাবনা থেকেই যেত। অনির্দিষ্ট কালের জন্য সম্পত্তি ফ্রিজ় করে দেওয়ায় আপাতত আর সেই সুযোগ রইল না।

রাশিয়ার সম্পত্তির মাধ্যমে যুদ্ধে সহায়তার জন্য ইউক্রেনকে ঋণ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া যুদ্ধের ক্ষতিপূরণ দিলে ইউক্রেন ইইউ-এর সেই ঋণ পরিশোধ করবে। এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী ১৮ ডিসেম্বর ইউরোপের নেতারা বৈঠকে বসবেন। তার আগে রাশিয়ার সম্পত্তি ফ্রিজ় করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভলোদিমির জ়েলেনস্কির দেশ।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত