শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেছে।  আইএসপিএস কোড বাস্তবায়নে জিরো অবজারভেশন পাওয়া যাওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা চট্টগ্রাম বন্দর এই গুরুত্বপূর্ণ মাইলফলকটি অর্জন করেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, আইএসপিএস (ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি) কোড হলো আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) প্রণীত একটি বৈশ্বিক নিরাপত্তা কাঠামো। যার মূল উদ্দেশ্য হলো জাহাজ ও বন্দর স্থাপনাসমূহে সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ করা। এ কোড বাস্তবায়নের মাধ্যমে বন্দর ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধানতম প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোডের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি  উল্লেখ করে বন্দর সচিব জানান, এর মাধ্যমে বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বন্দরের গ্রহণযোগ্যতা ও আস্থা আগের চাইতে অনেক বেশি সুদৃঢ় হয়েছে।

বিশ্বের অন্যান্য বন্দরের ন্যায় চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোড বাস্তবায়ন কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়ন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ইতিপূর্বেই ইউএস কোস্টগার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) দুই দিনব্যাপী অফিসিয়াল পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়। পরিদর্শন শেষে ইউএস কোস্টগার্ড আইপিএস কর্তৃক প্রেরিত অফিসিয়াল পরিদর্শন রিপোর্টে চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে কোনো পর্যবেক্ষণ না থাকায় এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। পরিদর্শনকালে ইউএস কোস্টগার্ড আইপিএস প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইএসপিএস কোড বাস্তবায়নের অবস্থা, নিরাপত্তা ব্যবস্থাপনার কার্যকারিতা এবং সংশ্লিষ্ট অবকাঠামো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন। পরিদর্শনের সংক্ষিপ্ত বিবৃতিতে বন্দর এলাকায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, পেশাদার জনবল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে অনুসরণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং  ইতিবাচকভাবে উল্লেখ করা হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থার মান ও সক্ষমতা আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

বন্দর সচিব জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইএসপিএস কোড বাস্তবায়নের মাধ্যমে বন্দর ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে সামগ্রিকভাবে বন্দরের পরিচালন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে জোরালো অবদান রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক ও অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত