শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রাম শহরকে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি ও সেইফ সিটিতে রুপান্তর করতে হবে : চট্টগ্রাম সিটি মেয়র

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সদস্য পরিবারবর্গের অংশগ্রহণে সিএন্ডএফ এজেন্টস ফ্যামিলি নাইট বিগত শনিবার চট্টগ্রাম বোট ক্লাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি এ মহাসম্মিলনের আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে সিএন্ডএফ এজেন্টস পরিবারের মিলনমেলায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। তিনি চট্টগ্রাম শহরকে একটি ক্লিন সিটি, গ্রিন সিটি ও সেইফ সিটিতে রূপান্তর করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে সবার নিকট দোয়া প্রার্থনা করেন।

এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক মো. শফিউল আজম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। আরো বক্তব্য রাখেন ফেডারেশন অব সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক আলম, মংলা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহ্বায়ক মো. মোশাররাফ হোসেন এবং ফ্যামিলি নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান ও প্রথম সহ–সভাপতি মো. নুরুল আবছার। এরপর সভাপতি এস এম সাইফুল আলম কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ ও ফ্যামিলি নাইট উদযাপন কমিটির সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, সিএন্ডএফ এজেন্টরা দিনরাত ২৪ ঘণ্টা নিরলস পরিশ্রমের মাধ্যমে আমদানি–রপ্তানি কার্যক্রম সম্পাদন করে দেশের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের ব্যস্ত ও কর্মচঞ্চল জীবনে সামান্য আনন্দ–বিনোদনের সুযোগ করে দিতেই এই ফ্যামিলি নাইট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সংশ্লিষ্ট আয়োজক কমিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ফ্যামিলি নাইটের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চিত্রনায়িকা দিঘীর নৃত্য পরিবেশনা, জনপ্রিয় কণ্ঠশিল্পী সন্দীপন, আনিকা ও ইমরানের সংগীত পরিবেশনা এবং সোহাগ ড্যান্স গ্রুপের নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত