শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ইউক্রেন রাশিয়াকে নতুন শান্তি চুক্তির প্রস্তাব দিতে চলেছে

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির স্বার্থে নরম হওয়ার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কি। জার্মানির রাজধানী বার্লিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠকের পরে এই বার্তা দিয়েছেন তিনি। জ়েলেনস্কি মঙ্গলবার বলেন, ‘‘ইউক্রেনের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব তৈরির কাজ চলছে। দ্রুত তা মস্কোর কাছে পৌঁছবে।’’ যুদ্ধবিরতির শর্ত হিসেবে কিভ যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবে সায় দিয়ে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যোগদানের প্রচেষ্টা বন্ধ করবেন, সে বার্তাও দেন তিনি। জ়েলেনস্কি বলেন, ‘‘যুদ্ধ বন্ধের পর কিভের জন্য প্রস্তাব করা নিরাপত্তা নিশ্চয়তাগুলি নিয়ে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি হবে বলে আশা করা হচ্ছে।’’

এর পরের ধাপে চূড়ান্ত নথিপত্র প্রস্তুত করা হবে জানিয়ে তাঁর দাবি, ‘‘সেগুলি প্রস্তুত হলেই এ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে আমেরিকা।’’ যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চলতি সপ্তাহান্তেই শুরু হতে পারে বলেও জানিয়েছেন জ়েলেনস্কি। প্রসঙ্গত, সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার-সহ ইউরোপের নেতারা কিভকে নিরাপত্তা নিশ্চয়তার একটি প্রস্তাব দিয়েছেন। এতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাকে সহায়তা এবং দেশটির আকাশ ও জলসীমা রক্ষার জন্য ইউরোপের নেতৃত্বে একটি বাহিনী গড়ে তোলা হবে। এ ছাড়া ভবিষ্যতে হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য আইনি প্রতিশ্রুতি দেবে ইউরোপ। তালিকায় ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগ দেওয়ার ক্ষেত্রে ইউরোপের সমর্থনের কথা বলা হয়েছে। ইউক্রেনের নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তোলার ক্ষেত্রেও দেশটিকে সহায়তা করবে ইউরোপ। এই বাহিনীর সেনাসংখ্যা আট লক্ষের মধ্যে সীমিত থাকবে। যদিও ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ‘ছাড়পত্র’ দিলেও তাদের সেনা সংখ্যা আট লক্ষের এর চেয়ে অনেক কম থাকতে হবে বলে জানিয়েছে মস্কো।

সংবাদ সূত্র – আনন্দবাজার

 

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত