শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

হাদির শারীরিক অবস্থা আগের চাইতে স্থিতিশীল হয়েছে

সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট আগের চাইতে স্বাভাবিক হয়ে এসেছে। তার হৃদপিন্ড আগের চেয়ে বেশী কাজ করা শুরু করেছে।  ডাক্তারদের মতে হাদির অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে।

সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা তাকে স‍্যালাইনের মাধ‍্যমে বেশ কিছু ওষুধ পুশ করে, এবং তাকে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দেয়া শুরু করে। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে। এবং তার হৃদপিন্ড আগের চেয়ে বেশী কাজ করা শুরু করে। ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা আরো স্থিতিশীল হলে তার জন‍্য অতি প্রয়োজনীয় সকল স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত দুইটা পর্যন্ত) একে একে সম্পন্ন করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকগণ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

ওসমান হাদির সুচিকিৎসার জন‍্য হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। এই টিম মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সকল রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবেন। এর আগে ওসমান হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সোর্স: রেডিও পদ্মা নিউজ ও অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত