শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আরও সাতটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরো ৭টি দেশকে যুক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে যুক্ত দেশগুলো হল— বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিরিয়া, লাওস এবং সিয়েরা লিওন। এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। একই নির্দেশনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের জারি করা নথিপত্রে ভ্রমণকারী ব্যক্তিদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

আগে থেকেই লাওস ও সিয়েরা লিওন আংশিক নিষেধাজ্ঞার আওতায় ছিল। নতুন আদেশে দেশ দুটির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হল। নতুন এই সাত দেশ ছাড়াও আরো ১৫টি দেশের ওপর সম্পূর্ণ ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হল— আফগানিস্তান, মিয়ানমার, চাদ, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। তবে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা, বর্তমানে ভিসাধারী, ক্রীড়াবিদ, কূটনীতিক এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। কূটনৈতিক সূত্রে ধারণা করা হচ্ছে সম্প্রতি বেশ কয়েকটি স্থানে মার্কিন বাহিনীর উপর হামলা হওয়ার কারণেই নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...
সর্বশেষ সর্বাধিক পঠিত