বাংলাদেশে অবস্থিত সকল মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত
96
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার, ১৭ ডিসেম্বর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতিতে ভারত সরকারের তীব্র উদ্বেগের কথা জানানো হয়েছে। অত্র তলবে বাংলাদেশে কিছু কার্যকলাপের প্রতি বাংলাদেশ হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয় যেখানে ঢাকায় ভারতীয় মিশনের আশপাশে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে বলে দাবি করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সবসময়ই ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার মূল ভিত্তি মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠে। দুই দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক ক্রমান্বয়ে আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে ভারত। শেষে ভারত আশা প্রকাশ করে জানায়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক বাধ্যবাধকতা অনুসরণ করে বাংলাদেশে অবস্থিত ভারতের সকল কূটনৈতিক মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে।প্রেস বিজ্ঞপ্তি ও অনলাইন ডেস্ক
‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...