নির্বাচন নিয়ে ভারতের নসিহত আমাদের প্রয়োজন নেই : পররাষ্ট্র উপদেষ্টা
86
আজ বুধবার ১৭ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে কোনো নসিহতের দরকার নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এই সরকারের শুরুর প্রথম দিন থেকেই বলে আসছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে আমরা সচেষ্ট। এখন ভারত আমাদের এই পরামর্শ দিচ্ছে। অথচ গত ১৫ বছরে যখন আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি তখন কিন্তু ভারত কোনো কথা বলেনি। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনই বিতর্কিত হয়েছে। এর মধ্যে ২০১৪ সালের নির্বাচন ‘বিনা ভোট’, ২০১৮ সালের নির্বাচন ‘নিশি রাতের ভোট’ এবং ২০২৪ সালের নির্বাচন ‘ডামি ভোট’ হিসেবে সমালোচিত। প্রত্যেকটি নির্বাচনের আগেই ভারত বিষয়টিকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ ইস্যু’ বলে এড়িয়ে গেছে, যা মূলত হাসিনা সরকারের অবৈধ নির্বাচনেরই প্রতি সমর্থন বলে বিরোধীদের অভিযোগ রয়েছে।বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে দিল্লি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আজকে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছে, সেখানে আমরা নিরাপত্তা জোরদার করেছি। তবে এমন কর্মসূচিতে তাদের উদ্বেগ স্বাভাবিক। ভারত খুনি-সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে চাইলে সেদেশের ‘সেভেন সিস্টার্স’ও ভেঙে দেওয়া হবে বলে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন সেটা সরকারের বক্তব্য কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা সরকারের বক্তব্য নয়। সরকারের বক্তব্য হলে তো আমি বলতাম অথবা অন্য কোনো উপদেষ্টা বলতেন।বিশেষ প্রতিবেদক ও অনলাইন ডেস্ক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...