শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (সম্মান) ভর্তির আবেদন সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে গতকাল বুধবার। আগামী শিক্ষাবর্ষে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আবেদন করেছে ২ লাখ ৩০ হাজার ৩৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৮৬ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৬৮ হাজার ৫০৮ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ১৬ হাজার ৬২৯ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৫০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। এছাড়া বি–১ উপ–ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৬০৪ জন, বি–২ উপ–ইউনিটে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৭৩৭ জন এবং ডি–১ উপ–ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৩৮৫ জন। আগামী ২ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত