শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামের আগ্রাবাদে ওয়াসার পাইপ বিপর্যয়

বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় চট্টগ্রাম ওয়াসার পাইপ লাইন ফেটে পুরো এলাকা পানিতে টইটম্বুর হয়ে যায়। গতকাল সকালে হঠাৎই সড়কের মাঝখানে পাইপ লাইন ফেটে তীব্র বেগে পানি বের হতে থাকায় পুরো সড়ক পানিতে প্রায় ডুবে যায়। এসময় সড়কটি কাদামাটি আর পানিতে একাকার হয়ে পড়লে পথচারী ও যান চলাচলে দারুণ বিঘ্ন ঘটে। স্থানীয়রা জানান, গতকাল সকাল ৮টার দিকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার পুরাতন চেম্বার ভবনের বিপরীতে প্রধান সড়কে ওয়াসার এই এলাকার প্রধান সংযোগ লাইন ফেটে যায়। খবর পাওয়ার পর ওয়াসার লোকজন সকাল ১০টার দিকে ওই এলাকায় ইট ও বালু দিয়ে গেলে পরবর্তীতে আরও ব্যাপক ভাবে পানি বের হতে থাকে। এক পর্যায়ে পুরো সড়ক ডুবে আগ্রাবাদ হোটেলের সামনের সড়কে পর্যন্ত পানিতে ডুবে যায়। এর ফলে দুর্ভোগে পড়ে নগরীর অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকার লোকজন।

এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার মড–১ আগ্রাবাদের নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন বলেন, কিছুদিন আগে আগ্রাবাদের ওই এলাকায় স্যুয়ারেজ প্রকল্পের কাজ করেছিল। সম্ভবত ওই স্থানে পানির প্রেসারে পাইপ লাইন ফেটে গেছে। আমরা দুপুরের পর থেকে পানি সরবরাহ বন্ধ করে পাইপ লাইনের কাজ করছি। আজকের (গতকাল সোমবার) মধ্যে ফেটে যাওয়া পাইপ লাইনের কাজ শেষ হবে।

স্থানীয় প্রতিবেদক

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...
সর্বশেষ সর্বাধিক পঠিত