শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে বাংলাদেশ সরকার : শিক্ষা উপদেষ্টা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, দীপুর চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ। এটির কোনো অজুহাত হতে পারে না।  বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।অন্যায় হলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একই সঙ্গে দীপুর স্ত্রী-সন্তানের সব ব‍্যয় সরকার বহন করবে।মঙ্গলবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে সহমর্মিতা জানাতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সরকার আছে জানিয়ে উপদেষ্টা বলেন, দীপু চন্দ্র দাসের পরিবার একা নয়, সরকার তার পরিবারের সঙ্গে আছে, এটা জানাতেই আমি এখানে এসেছি। দীপুর পরিবারের এমন সংকটকালে আমরা তাদের পাশে আছি। তার স্ত্রী-সন্তান ও পরিবারের সঙ্গে কথা বলে তাদের আর্থিক ও আইনগত সহায়তসহ সব ধরনের সহায়তা করবো। আমি এটা নিশ্চিত করতে চাই, দীপুর সন্তান ও তার স্ত্রীর সম্পূর্ণ ব‍্যয় সরকার বহন করবে।

মাননীয় উপদেষ্টা আরও বলেন, বর্তমানে কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন ও মতভেদ সৃষ্টি করে এসব উসকে দেওয়ার চেষ্টা করছে। আমাদের সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এগুলো হতে দেওয়া যাবে না। এসব নৃশংস কর্মকাণ্ড হলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা নেবে। এসব ঘটনা নির্বাচনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডে নির্বাচনে কোনোভাবেই প্রভাব পড়বে না এবং বাইরের দেশের উসকানিতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) গোলাম মাসুদ প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত