রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বাংলাদেশে চাল রপ্তানি বন্ধের জোরালো দাবি উঠেছে ভারতে

ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের আবহে এবার নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে চাল রফতানি। ভারতের একাংশ রাইস এক্সপোর্টার ও কৃষিপণ্য ব্যবসায়ীরা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে সরাসরি দাবি জানাচ্ছেন বাংলাদেশে চাল রফতানি সম্পূর্ণভাবে বন্ধ করা হোক। তাঁদের যুক্তি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে চাল পাঠানো শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও ভারতের স্বার্থের পরিপন্থী বলেই প্রতীয়মান হচ্ছে। রফতানিকারকদের দাবি, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক হামলা, অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিরূপ মনোভাব উদ্বেগজনক। এই পরিস্থিতিতে ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করে বাংলাদেশ সরকার যদি নিজেদের ‘স্ট্র্যাটেজিক ফুড স্টক’ গড়ে তোলে, তাহলে তা ভবিষ্যতে ভারতের উপরই চাপ সৃষ্টি করতে পারে।

রফতানিকারক সংগঠনগুলির বক্তব্য, বাংলাদেশ ইতিমধ্যেই ভারতীয় শিল্পের স্বার্থে আঘাত হেনেছে। বিশেষ করে কাঁচা পাট (raw jute) রফতানিতে ঢাকার নিষেধাজ্ঞা ভারতীয় জুট মিলগুলিকে মারাত্মক সমস্যায় ফেলেছে। পশ্চিমবঙ্গ ও বিহারের বহু জুট মিল কাঁচামালের অভাবে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। অথচ সেই বাংলাদেশই এখন ভারতের কাছ থেকে চাল চাইছে এই দ্বিচারিতা মেনে নেওয়া যায় না বলেই মত ব্যবসায়ী মহলের একাংশের। একাধিক চাল রপ্তানিকারকের দাবি, যদি অবিলম্বে চাল রফতানিতে নিষেধাজ্ঞা না আনা হয়, তাহলে অন্তত বাংলাদেশে রফতানির ক্ষেত্রে দাম অনেকটাই বাড়ানো উচিত। তাঁদের মতে, বর্তমান কম দামে চাল পাঠানো ভারতের কৃষক ও বাজার উভয়ের জন্যই ক্ষতিকর। বিশেষ করে যখন বাংলাদেশ সরকার নিজেই ২০২৫–২৬ অর্থবর্ষে প্রায় ৯ লক্ষ টন চাল আমদানি করে মজুত বাড়ানোর পরিকল্পনা করছে।

এই আমদানির পরিকল্পনাকে অনেকেই কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই বাংলাদেশ আগাম বড় মজুত গড়তে চাইছে। কিন্তু প্রশ্ন উঠছে সেই মজুত তৈরিতে ভারত কেন প্রধান সরবরাহকারী হবে, যখন দ্বিপাক্ষিক সম্পর্কে স্পষ্ট শীতলতা দেখা যাচ্ছে!! এদিকে ভারত সরকারের জন্য বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর। একদিকে দেশের অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা ও কৃষকদের স্বার্থ, অন্যদিকে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য দুইয়ের মধ্যে সমন্বয় করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত বাংলাদেশে চাল রফতানি বন্ধ করার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

সূত্র – কলকাতা 24×7 নিউজ অনলাইন

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত