শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

পাকিস্তান সীমান্তে তালিবানদের ভয়াবহ হামলা

আফগানিস্তানের তালিবান সরকারের ২০১ খালিদ বিন ওয়ালিদ কর্পসের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদী এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় সীমান্তে তালেবান বাহিনীর অভিযানে পাকিস্তানের ১৪টি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে এবং অন্তত ৪০ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এই দাবি পাক-আফগান সম্পর্কে নতুন উত্তেজনা যোগ করেছে, যা ইতিমধ্যে টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) জঙ্গি হামলা এবং সীমান্ত সংঘর্ষের কারণে চাপের মুখে রয়েছে।

ওয়াহিদুল্লাহ মোহাম্মদী বলেন, “পূর্বাঞ্চলে আমাদের বাহিনী সফল অভিযান চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর ১৪টি চৌকি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এতে অন্তত ৪০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।” তিনি এই অভিযানকে পাকিস্তানের ‘আগ্রাসী নীতি’র জবাব হিসেবে বর্ণনা করেন। তালিবানের দাবি অনুসারে, পাকিস্তান বারবার আফগান ভূখণ্ডে হামলা চালাচ্ছে, যার ফলে এমন প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাকিস্তানের তরফে এখনও এই নির্দিষ্ট দাবির প্রতিক্রিয়া আসেনি। তবে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানি সূত্র বলেছে যে, তালেবানের ‘অযৌক্তিক গুলি’র জবাবে তারা শক্তিশালী প্রতিরোধ গড়েছে এবং বেশ কয়েকটি আফগান চৌকি ধ্বংস করেছে। পাকিস্তানি মিডিয়ায় ভিডিও প্রকাশ করা হয়েছে যাতে আফগান পোস্টে হামলার দৃশ্য দেখা যায়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, উভয় পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন, কারণ সীমান্ত এলাকা দুর্গম এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রিত।

সূত্র – কলকাতা 24×7 নিউজ অনলাইন

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত