শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ

চট্টগ্রাম বন্দর পরিদর্শন করলেন থাই রাষ্ট্রদূত

বন্দর প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপ্রন ছিরাসাওয়াদির নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরে পৌঁছলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান তাদের স্বাগত জানান। পরে প্রতিনিধিদলটি বন্দর চেয়ারম্যানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময়ে বাংলাদেশ–থাইল্যান্ড এফটিএ স্বাক্ষরের বিষয়ে সরকারি উচ্চ পর্যায়ে আলোচনা শুরু করার জন্য থাই রাষ্ট্রদূত চবক চেয়ারম্যানকে অনুরোধ জানান। আগামী এপ্রিলে রেনং পোর্ট থেকে চট্টগ্রাম পোর্টে প্রথম শিপমেন্ট চালু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান দুই দেশের মধ্যে কি কি পণ্য আমদানি–রপ্তানি করা যায় তা নিয়ে বাজার যাচাইয়ের উপর গুরুত্বারোপ করেন। এসময় উভয় দেশের বাণিজ্য প্রতিনিধিদলের সফর ট্রেড সমপ্রসারণে বিশেষ ভূমিকা রাখবে বলেও চবক চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন।

থাই প্রতিনিধিদলকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার প্রশংসা করেন।

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত