শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার নতুন ওয়েবসাইট চালু

সমগ্র দেশের বিজ্ঞান শিক্ষার উন্নয়নে ব্যাপক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ।

অনলাইন প্রতিবেদক

দেশের ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার নতুন ওয়েবসাইট https://www.du.ac.bd/offices/OSW

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিগত ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়েবসাইট উদ্বোধন করেন।

এসময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং বিজ্ঞান কারখানার ইনচার্জ অধ্যাপক ড. জুলফিকার হাসান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বহুতল ভবন নির্মাণ এবং উন্নত ও আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে বিজ্ঞান কারখানাকে আধুনিকায়ন করা হবে। নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞান কারখানার কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত