বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

চট্টগ্রামে মাজার শরীফ সমূহের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরী

চট্টগ্রামের অধিকাংশ মাজার শরীফই অরক্ষিত। এমতাবস্থায় প্রশাসনের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি বলে স্থানীয়রা মতামত ব্যক্ত করেছেন।

শৈবাল পারিয়াল

বাংলাদেশের বন্দরনগরী বীর প্রসবিনী চট্টগ্রাম হচ্ছে বারো আউলিয়ার পূন্যভূমি। এই বিভাগে রয়েছে অসংখ্য পীর দরবেশ আউলিয়ার মাজার শরীফ। চট্টগ্রাম শহরেও রয়েছে অনেক প্রখ্যাত পীর দরবেশের মাজার। এই মাজার গুলোতে হিন্দু – মুসলিম – ধর্ম – বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাতায়াত করে এবাদত করার উদ্দেশ্যে। অনেকেই বিশ্বাস করেন মাজার শরীফগুলোতে আউলিয়ার কাছে খাস দিলে কোনো  মনস্কামনা করলে সেই মনস্কামনা  পূর্ণ হয়। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো হযরত বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার, হযরত শাহ আমানত (র:) মাজার, হযরত বদর শহ (রঃ) মাজার, হযরত মিসকিন শাহ (রঃ) মাজার, হযরত শেখ ফরিদ উদ্দিন (রঃ) মাজার, মাইজভান্ডারী দরবার শরীফ, হযরত মহসিন আউলিয়া (রঃ) মাজার, মোমিন রোডস্থ চেরাগী পাহাড় মাজার ও আরও অনেক।

গতবছর স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে অসংখ্য মাজার শরীফ আক্রান্ত হচ্ছে। বিগত শুক্রবার ২৭ ডিসেম্বর ঠাকুরগাওয়ে মাজারে হামলার ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম শহর ও এর আশেপাশের মাজারগুলোর নিরাপত্তা নিয়ে স্থানীয় জনগণ ও মাজার কতৃপক্ষ চিন্তিত। কারণ চট্টগ্রাম শহরের মাজারগুলোতে নেই কোন দৃশ্যমান নিরাপত্তা। দেশের অনান্য স্থানের তুলনায় এখানে তেমন কোন উত্তেজনার ঘটনা না ঘটলেও মাজার তত্বাবধানের সাথে সংশ্লিষ্টরা যেকোন সময়ে পরিস্থিতির অবনতি হয়ে হামলার আশংকা করছেন। তারা প্রশাসনের কাছ হতে যতটুকু সম্ভব নিরাপত্তা নিশ্চিতকরনের আশা করছেন। এই শহরের  মাজার, দরবার শরীফগুলি সারাবিশ্বে ঐতিহাসিক স্থাপনা হিসেবে গুরত্ব বহন করে। এই স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা উচিত বলে সচেতন  নাগরিকরা মতামত ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...
সর্বশেষ সর্বাধিক পঠিত