দীর্ঘ প্রায় ১৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ সোমবার ২৯ ডিসেম্বর বিকেল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন জনাব তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে দলীয় কার্যালয়টিকে দর্শনীয় সাজে সাজানো হয়েছে। কার্যালয়ে পৌঁছানোর পর তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে বরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা।দলটির হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হয়েছিলেন। তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে। জনাব তারেক রহমান কার্যালয়ে পৌঁছানোর পর সমবেত হওয়া দলীয় নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে আজকে কোনো কর্মসূচী নেই উল্লেখ করে জমায়েত হওয়া নেতা কর্মীদের চলে যেতে বলেন।
চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...