বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ইংরেজি নববর্ষ ঘিরে সিএমপির কঠোর নির্দেশনা প্রদান

নিজস্ব প্রতিবেদক

থার্টি ফাস্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন ঘিরে চট্টগ্রাম মহানগরে শান্তি–শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু কঠোর নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বিগত সোমবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব বিধিনিষেধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় অনুমতি ছাড়া কোনো ধরনের উন্মুক্ত অনুষ্ঠান, গণজমায়েত, সভা–সমাবেশ, উচ্চ শব্দে গান–বাজনা, ডিজে পার্টি, নাচ–গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একইসঙ্গে রাস্তাঘাট, উন্মুক্ত স্থান ও ভবনের ছাদেও কোনো অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে এ সময়ে মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগরের সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আরও বলা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরের আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে কোনো প্রকার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি কিংবা বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার করা যাবে না।বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ওই সময়ের মধ্যে পতেঙ্গা সী–বিচ ও পারকি বিচ এলাকায় জনসাধারণের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, নারী হয়রানি বা ইভটিজিং এবং যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘নগরবাসীর নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতেই এই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে নগরজুড়ে পর্যাপ্ত পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হবে।

সম্পর্কিত খবর

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...
সর্বশেষ সর্বাধিক পঠিত