শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ যাত্রার গাড়িবহর জানাজাস্থলের উদ্দেশ্যে এগিয়ে চলেছে

অনলাইন ডেস্ক

ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শবদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে গুলশান থেকে জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে। আজ বুধবার বেলা ১১টা ০৪ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর ফিরোজা ভবন থেকে বের হয়। তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শবদেহ বহনকারী বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িটি ফিরোজা ভবনে প্রবেশ করে। সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান স্বজন ও দলীয় নেতাকর্মীরা। মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রচলনকারী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে।

সম্পর্কিত খবর

দেশে ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই পাঁচটি ব্যাংক হলো- কড়ি, বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চুয়েট উপাচার্যকে পুনর্বহালের দাবিতে সোমবার থেকে আন্দোলন, কমপ্লিট শাটডাউনে শিক্ষার্থী

চট্টগ্রাম : উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। তারা অপসারিত উপাচার্য অধ্যাপক ড....

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

১ দিনেই হামে ১১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত আরো ১ হাজার ২৭০ জন। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে...
সর্বশেষ সর্বাধিক পঠিত