শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

হেনা ইসলাম মানবিক পৃথিবীর উজ্জ্বল…

মানুষরূপে সুরের মাঙ্গলিক দায়িত্ব নেন

নিজস্ব প্রতিবেদক

‘মানবিক পৃথিবীর উজ্জ্বল মানুষই সুরের মাঙ্গলিক দায়িত্ব নেন। হেনা ইসলাম তেমনই ব্যাক্তিত্ব।’ খড়িমাটি’র উদ্যোগে গত ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘আমার গল্প শুনে’ শীর্ষক স্মরণানুষ্ঠান বক্তারা একথা বলেন।
তারা আরো বলেন, ‘সৃজনশীল ও মননশীল শিল্প-সাহিত্য চর্চায় হেনা ইসলামের অবদান চিরস্মরণীয়। তিনি রাজনীতি করেছেন সমাজ পরিবর্তনের জন্য, তার ছাপ পড়েছে সাহিত্য ও সংগীতে।’

আলোচনায় অংশ নেন কবি ও সম্পাদক শিশির দত্ত, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, কবি আবসার হাবীব, কবি শ্যামলী মজুমদার, নাট্য অভিনেত্রী শিপ্রা চৌধুরী, কবি ও নাট্যজন অভীক ওসমান, সঙ্গীত শিল্পী উমা ইসলাম, রেডিও ব্যক্তিত্ব ফজল হোসেন, শিল্পী নাজমুল আবেদীন চৌধুরী, কবি ওমর কায়সার, সঙ্গীত শিল্পী ও কবি হেনা ইসলাম কন্যা সাবের শবনম (হেমা ইসলাম)। অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন নেন কবি সাদিয়া আফরিন ও শেহরিন জাভেদ।
মনিরুল মনির ও শারমিন নাজুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কবি সাদিয়া আফরিন। হেনা ইসলামের জীবন ও কর্ম নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। তথ্যচিত্র পরিচালনা করেন সাদিয়া আফরিন।
এ সময় হেনা ইসলাম রচিত গান পরিবেশন করেন উমা খান, তাপস চৌধুরী, পান্থ কানাই, হেমা ইসলাম, উপল ইসলাম, পিজু, রায়হান ও শোভন। গানগুলোর মধ্যে রয়েছে : ‘কলেজের করিডোর’, ‘মনে করো’, ‘এখন আমি সুখে আছি’, ‘ফরেস্ট হিল’, ‘কয়েকটা ফুল’, ‘দিন যায় রাত যায়’, ‘ফুল দেখেছি’, ‘চাঁদ এসে উঁকি’, ‘মন পবনের নাও’, ‘তোমাকে দেখার আগে, ‘তুমি দুঃখ দিয়েছ বলে’, ‘কষ্টি পাথর’ ‘আমার সাজানো’, ‘আমি সাম্পানে বাঁধিবো ঘর’, ‘সুরের সভা’, ‘সারা ঘর জুড়ে’, ‘তোরে মনের মতো’, ‘আমার গল্প শুনে’।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত