রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভারতের প্রবৃদ্ধি মানে প্রতিবেশীদেরও উন্নতি : ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শন্কর

চেন্নাই আইআইটিতে একটি অনুষ্ঠানে আলোচনার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রদের এই বার্তা দেন।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে ক্রম-অবনতিশীল কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার বলেছেন, ভারত উন্নতি করলে প্রতিবেশী দেশগুলোরও অগ্রগতি হবে। একই সঙ্গে তিনি জানান, সুসম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি বিনিয়োগ, সহায়তা করে এবং জ্ঞান শেয়ার করে থাকে।

চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)-তে এক অনুষ্ঠানে আলোচনাকালে জয়শঙ্করের কাছে বাংলাদেশে চলমান অস্থিরতা এবং ভারতের প্রতিবেশী নীতি নিয়ে প্রশ্ন করা হয়।জবাবে ভারতের কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলো নানা ধরনের—কিছু দেশ ভারতের জন্য ভালো, আবার কিছু অন্তত ক্ষতিকর নয়। তিনি বলেন, ‘আপনার স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত সদয় হওয়া, প্রতিবেশীকে সাহায্য করা—আর রাষ্ট্র হিসেবে আমরাও সেটাই করি। আমাদের চারপাশের প্রতিবেশীদের দিকে তাকালে দেখা যায়, যেখানে ভালো প্রতিবেশিতার অনুভূতি রয়েছে, সেখানে ভারত বিনিয়োগ করে, ভারত সহায়তা করে, ভারত শেয়ার করে’।

কোভিড মহামারি ও অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন সময়ে প্রতিবেশী দেশগুলোকে ভারতের সহায়তার কথা তুলে তিনি বলেন, ‘আমাদের অধিকাংশ প্রতিবেশী প্রথম টিকা ভারত থেকেই পায়। কিছু প্রতিবেশী দেশ অত্যন্ত কঠিন সংকটের মধ্য দিয়ে গেছে। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ শ্রীলঙ্কা। আইএমএফের সঙ্গে তাদের আলোচনা যখন খুব ধীরগতিতে চলছিল, তখনই আমরা ৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি সহায়তা প্যাকেজ নিয়ে এগিয়ে আসি।’ তিনি আরও বলেন, ‘আমাদের বেশিরভাগ প্রতিবেশী এখন বুঝতে পারছে যে, আজ ভারতের প্রবৃদ্ধি একটি উত্তোলনকারী জোয়ার। ভারত যদি বাড়ে, আমাদের সব প্রতিবেশীই আমাদের সঙ্গে বাড়বে। এই বার্তাটাই আমি বাংলাদেশকেও দিয়েছি। তারা এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। আমরা তাদের সেই নির্বাচনের জন্য শুভকামনা জানাই এবং আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে এই অঞ্চলে প্রতিবেশিতার বোধ আরও শক্তিশালী হবে।’

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত