রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভেনেজুয়েলা সংকটকে কেন্দ্র করে কিম জং উনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি

মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে এবার কিম জং উনের চ্যালেন্জ।

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলা সংকটকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়িয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নয়তো এই “নিপীড়ন” তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে। কিম মাদুরোকে নিজের “বন্ধু” বলে সম্বোধন করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র মাধ্যমে এই হুমকি দিয়েছেন।

এই বক্তব্য বিশ্বের বিভিন্ন দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ভেনেজুয়েলা সংকটকে আরও জটিল করে তুলেছে। কিম জং উনের বিবৃতিতে বলা হয়েছে, “আমার বন্ধু নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে আমেরিকা সাম্রাজ্যবাদী আগ্রাসনের চরম পর্যায়ে পৌঁছেছে। এই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং মাদুরোকে মুক্তি দিতে হবে। অন্যথায় এই নিপীড়ন পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে।” তিনি আরও যোগ করেন, উত্তর কোরিয়া তার মিত্রদের পাশে দাঁড়াবে এবং যেকোনো আগ্রাসনের জবাব দেবে। এই হুমকির পর পিয়ংইয়ংয়ে সামরিক কুচকাওয়াজের খবর ছড়িয়েছে, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ভেনেজুয়েলা সংকটের সূত্রপাত গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক অভিযান থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, বড় ধরনের হামলা চালিয়ে মাদুরো এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

এরপর থেকে কারাকাসে অশান্তি, বিদ্যুৎ বিভ্রাট এবং প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। আমেরিকা মাদুরোকে নার্কো-টেররিস্ট আখ্যা দিয়ে এই অভিযানকে ন্যায্য বলে দাবি করছে। কিন্তু রাশিয়া, চীন, ইরান এবং এখন উত্তর কোরিয়া এটাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা করেছে। কিম জং উনের এই হুমকি বিশ্বকে চিন্তায় ফেলেছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কথা মনে করে বিশ্লেষকরা বলছেন, এটি কেবল মৌখিক হুমকি নয়, বরং গুরুতর সংকেত।

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত