রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

এতো নিখুঁতভাবে এমন গুরুত্বপূর্ণ ও জটিল অভিযান আর কোনো দেশ পরিচালনা করতে পারতো না : প্রেসিডেন্ট ট্রাম্প

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান প্রসঙ্গে এই মন্তব্যটি করেন

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুরো অভিযানটি তিনি শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছেন এবং তার কাছে সেটি ছিল টেলিভিশন শো দেখার মতো। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিশ্বের আর কোনো দেশ এতো নিখুঁতভাবে এমন গুরুত্বপূর্ণ ও জটিল অভিযান পরিচালনা করতে পারত না। তিনি দাবি করেন, মার্কিন সেনাদের গতিশীলতা ও কৌশল ছিল অসাধারণ এবং সবার সেরা।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, এত বড় অভিযানে কোনো মার্কিন সেনা নিহত হয়নি। শুধুমাত্র দুজন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।

ফক্স নিউজকে প্রসিডেন্ট ট্রাম্প আরও জানান, মাত্র চার দিন আগেই তিনি এই অভিযানের অনুমোদন দিয়েছিলেন। তিনি বলেন, অপারেশনটি ছিল খুবই জটিল। এতে বহু যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এমন সফল অভিযান সত্যিই প্রশংসার যোগ্য।

প্রসংগত উল্লেখ্য, গত শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

সম্পর্কিত খবর

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত