শনিবার, জুলাই ১৮, ২০২৬

জনাব তারেক রহমানের সাথে ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের বৈঠক

জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পারলে চলমান বাণিজ্যিক স্থবিরতা কাটবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত।

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ। গতকাল রবিবার ৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মীর নাসির হোসেন (সাবেক সভাপতি, এফবিসিসিআই), আনোয়ার-উল আলম চৌধুরী (সভাপতি, বিসিআই), মোহাম্মদ হাতেম (সভাপতি, বিকেএমএ), মতিন চৌধুরী (সাবেক সভাপতি, বিটিএমএ), কামরান টি. রহমান (সভাপতি, এমসিসিআই), মইনুল ইসলাম স্বপন (সভাপতি, বিএসএমএ), আব্দুল হাই সরকার (সভাপতি, ব্যাবি), সিমিন রহমান (নির্বাহী সদস্য, আইসিসি বাংলাদেশ ও সিইও, ট্রান্সকম গ্রুপ), মতিউর রহমান (চেয়ারম্যান, উত্তরা মটরস কর্পোরেশন লিমিটেড), আমিরুল হক (ব্যবস্থাপনা পরিচালক, সিকম গ্রুপ), ফজলুল হক (সাবেক সভাপতি, বিকেএমইএ), প্রীতি চক্রবর্তী (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিসিআই), এ কে আজাদ (সাবেক সভাপতি, এফবিসিসিআই), আজিজুল কায়সার টিটু (পারটেক্স গ্রুপ), জাহাঙ্গীর আলম (সভাপতি, স্টিল মিল মালিক সমিতি), মাহবুবুর রহমান (সভাপতি, আইসিসি বাংলাদেশ), মাহমুদ হাসান খান (সভাপতি, বিজিএমইএ), শওকত আজিজ রাসেল (সভাপতি, বিটিএমএ), তাসকিন আহমেদ (সভাপতি, ডিসিসিআই), শাহরিয়ার (সভাপতি, বিজিএপিএমইএ), আব্দুল মুক্তাদির (সভাপতি, বিএপিআই), তপন চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার গ্রুপ), মোস্তফা কামাল (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ), আহসান খান চৌধুরী (চেয়ারম্যান ও সিইও, প্রাণ-আরএফএল গ্রুপ), আলী হুসাইন আকবর আলী (চেয়ারম্যান, বিএসআরএম), কুতুবউদ্দিন আহমেদ (সাবেক সভাপতি, বিজিএমইএ), ফজলে শামীম এহসান (সভাপতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন), নাহিদ কবির (সাবেক সভাপতি, এমসিসিআই), হোসেন খালেদ (সাবেক সভাপতি, ডিসিসিআই) এবং শরীফ জহির (চেয়ারম্যান, ইউসিবিএল)।

বৈঠকে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারলে চলমান বাণিজ্যিক স্থবিরতা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা দেশে চলমান ব্যবসায়িক সমস্যাগুলো জনাব তারেক রহমানের নজরে আনেন। জনাব তারেক রহমান বিএনপি সরকার গঠন করতে পারলে সকল সমস্যার সমাধানের যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রাম : বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের ক্যালকুলেটর ও জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতির কথা...

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : জনাব সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব...

চট্টগ্রাম বিমানবন্দরে গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে এনএসআই ও ডিজিএফআই

চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার...

সাইয়্যেদুশ শুহাদা জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন (রা.) : সৈয়দ ইরফানুল হক

চট্টগ্রাম : নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, কারবালা কেবল একটি দুঃখগাঁথা বা কান্নার ইতিহাস নয়। কারবালা...

আর্জেন্টিনা সেমিফাইনালে : ১০ জন নিয়েও লড়াকু সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড ১ : ৩ আর্জেন্টিনা  ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর শেষ কোয়ার্টার-ফাইনালে ক্যানসাস সিটিতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নিজেদের নাম...

চট্টগ্রামে দুটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট : চাঁদার দাবিতে ঘটনার অভিযোগ

চট্টগ্রাম : চট্টগ্রামে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান এক্সাবাইট লিমিটেড এবং ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।...
সর্বশেষ সর্বাধিক পঠিত