বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

চট্টগ্রাম কলেজের ৮২ ব্যাচের সহপাঠীদের বন্ধু সম্মিলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা মেধা–মননে অনন্য অবদান রেখে চলেছেন। এই শিক্ষাঙ্গণের নামের সঙ্গে নিজের নামটি সগৌরবে যুক্ত করে বিশ্বজুড়ে বাংলাদেশের বলিষ্ঠ পরিচয় বহন করছেন। চট্টগ্রাম কলেজ ‘রেড বিল্ডিং’, আর্টস গ্যালারি–সায়েন্স গ্যালারি, লিচুতলা, লাইব্রেরি ভবন, প্যারেড গ্রাউন্ডসহ বিশাল এই ক্যাম্পাসে টসবগে তারুণদীপ্ত সেই দূরন্তদিনের পদচারণার হাজারো সুখস্মৃতি তাড়িয়ে বেড়ায় চিটাগাং কলেজিয়ানদের। শিক্ষা–দীক্ষা, জ্ঞান–বিজ্ঞান, চিকিৎসা–বিজ্ঞান, বহুমাত্রিক গবেষণায়, সাহিত্য–সংস্কৃতিতে বিশেষ করে সহিহ্‌ আকীদার ইসলামী আদর্শ চর্চার ক্ষেত্রে বাংলাদেশের বলা যায় সবচেয়ে সুসমৃদ্ধ, আধ্যাত্মিক জনপদ এবং শত শত বছরের ঐতিহ্যের ঠিকানা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রাম। সেই চুনতি জনপদে গত শনিবার দিনব্যাপী চট্টগ্রাম কলেজের আলোকিত বিরাশি ব্যাচের সহপাঠীদের বর্ণিল ‘বন্ধু সম্মিলন’ অনুষ্ঠিত হয়।

মেরিন ইঞ্জিনিয়ার আরিফুর রহমান খান ও স্ত্রী প্রফেসর ডা. মালেকা আফরোজের আমন্ত্রণে তাদের প্রসিদ্ধ চুনতি ‘ডেপুটি বাড়ি’তে সাদরে শীতের আমেজে আপ্যায়নের মধ্যদিয়ে শুরু হয় প্রাণবন্ত এই সম্মিলন। আরিফ জানান, যুগ যুগ ধরে এই চুনতি গ্রামে ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয় প্রতিবছর। মাহফিলে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানও আসেন এবং দুই দফায় তিনি চুনতি গ্রাম পরিদর্শন করে মুগ্ধ হন। পরবর্তী পর্বে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক লাগোয়া ‘আর্ক চুনতি’তে দুপুর থেকেই চলে আলাপ–আড্ডা, গান, খেলাধুলা, নামাজের বিরতি, র‌্যাফেল ড্র, প্রীতিভোজ এবং নির্মল আনন্দ–বিনোদন। সুবজের ছায়ায় ঘেরা নিটোল প্রকৃতির অপরূপ এই ঠিকানায় সবাই হারিয়ে যান। অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, মাস্টার মেরিনার, ব্যাংকার, আইনজীবী, সাংবাদিক, ফ্যাশন ডিজাইনার, ব্যবসায়ী–শিল্পোদ্যোক্তা, গৃহবধূ থেকে শুরু করে বিভিন্ন পেশা বা কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রাক্তন চট্টগ্রাম কলেজিয়ানরা একই ছাতার নিচে দাঁড়িয়ে পরস্পর কুশল বিনিময় করেন।

তারা আসেন শহুরে যান্ত্রিক জীবনের খাঁচা থেকে বেরিয়ে মুক্ত আলো–বাতাসে নিজেদের রিচার্জ করিয়ে নিতে। আরিফ ছাড়াও সতীর্থ বন্ধু তৌফিক বাবু, মশিউর সেলিম, ফসিহ, মোর্শেদ, জিয়া হাবিব, অশোক, তারেক, শফিউল, রেজা, আইভি, মিলি, সাবিনা, গুলশান, সাফিনা, শওকতসহ আয়োজক এবং পারফরমেন্সে চৌকস সতীর্থদের অক্লান্ত শ্রম–মেধায় বন্ধু সম্মিলন হয় সফল।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত