বুধবার, জুলাই ২২, ২০২৬

বাঁশখালী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর ঐতিহ্যবাহী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৯ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘এসো মিলি আনন্দে, স্মৃতির বন্ধনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত শুক্রবার সকাল ৮টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নাদেরুজ্জমান চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক হৃষিকেশ ভট্টাচার্য্য, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নেপাল কান্তি দাশ, প্রদ্যুৎ মিত্র চৌধুরী, পরিমল কান্তি দাশ, মো. নুরুল কাদের, কিরণময় ভট্টাচার্য্য, ইলিয়াস উদ্দীন সিদ্দিকী, পঞ্চানন দে, প্রকাশ রঞ্জন চৌধুরী, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামালসহ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে ছিল জাতীয় সংগীত পরিবেশনা, দেশাত্মবোধক গান, শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে নৃত্য, রাজিব বসাক এর জাদু, কবিতা আবৃত্তি এবং স্মৃতিচারণ। অনুষ্ঠানে এসএসসি ১৯৯৯ ব্যাচের পক্ষ থেকে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং ব্যাচের প্রয়াত দুইজন সদস্য এর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।অনুষ্ঠানে এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আজ আমরা সবাই উচ্ছ্বসিত ও স্মৃতিকাতর। ২৫ বছর আগে যেমন আমরা সবাই একসাথে বিদ্যালয় প্রাঙ্গণে ছিলাম। আজও ঠিক তেমনি বন্ধুদের পরিবার ও আমাদের প্রাণপ্রিয় শিক্ষকদের উপস্থিতিতে একত্রিত হতে পেরেছি– এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা নিলয় বিশ্বাস, ক্লিফটন গ্রুপ এর ডিজিএম প্রকৌশলী দিলক আইচ, আল বারাকা গ্রুপের জিএম (কমার্শিয়াল) মাস্টার লোকমান হাকিম, এডভোকেট পাপিয়া চক্রবর্তী, চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক সুবর্ণা দে, ব্যাংকার আবু জোবায়ের মোহাম্মদ শাহরিয়ার, বহুজাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ঈশা খাঁ লিপু, প্রবাসী জিয়া উদ্দীন, মোহাম্মদ আজম, ফোরকান উদ্দীন, আবুল কালাম আজাদ, চন্দন মিত্র চৌধুরী, সমিত দে, সৌরভ দে, বিপ্লব দে, রুবেল দে, মোহাম্মদ ইলিয়াছ, আফরোজা বেগম রুমি, আবুল কালাম, মোহাম্মদ আরিফ, মোশারিফুল হক, খোন্দকার শাহজাহান মাহমুদ তারেক, জসিম উদ্দিন, আদিল মাহমুদ প্রমুখ।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বাবলী দাশ এবং প্রকৌশলী দিলক আইচের উপস্থাপনায় অনুষ্ঠানে সূচনা সংগীত পরিবেশন করেন বাঁশখালী উপজেলা শিল্পকলা একাডেমির অধ্যক্ষ বাবু প্রনব শিকদার। অনুষ্ঠানটি মিলনমেলা, স্মৃতিচারণা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে গভীর আবেগ ও আনন্দের ছাপ রেখে যায়।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে নিরাপত্তাকর্মী হত্যায় মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৭

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে আবু সিদ্দিক নামের এক নিরাপত্তাকর্মী হত্যায় মামলা দায়েরের চার ঘন্টার মধ্যে এজাহারভু সাত ব্যক্তিকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ। শুক্রবার...

চট্টগ্রামে কোয়ার্টারের কক্ষ থেকে পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮...

দেশের সব প্রতিষ্ঠান ও দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনেক বড়। এখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ’ তিনি বলেন,...

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা কেন বারবার ভেঙে পড়ছে? আবারো যুদ্ধের দ্বারপ্রান্তে দুই দেশ—উত্তরণের পথ কোথায়?

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক গত চার দশকেরও বেশি সময় ধরে অবিশ্বাস, নিষেধাজ্ঞা, প্রক্সি সংঘাত এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে টানাপোড়েনের প্রতীক। বিভিন্ন সময়ে...

প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বিচার বিভাগের হাত ধরেই : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত   স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার আগে বিচারকদের জবাবদিহির আওতায় আনা সমীচীন হবেনা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হওয়ার...

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাকে সম্মাননা

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উদ্যোগে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই...
সর্বশেষ সর্বাধিক পঠিত