রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা প্রদান

নিজস্ব প্রতিবেদক

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অত্র অধিদপ্তরের আওতাধীন স্কুলসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা সংক্রান্ত এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করতে আগ্রহী মর্মে উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশ গ্রহণের অনুমতির জন্য আবেদন করেছেন। প্রতিয়োগিতায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশন এর জন্য কোনো অর্থ প্রয়োজন নেই। প্রতিযোগিতাসমূহে এবং প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রতিযোগীদের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যার সংশ্লিষ্ট লিংক অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এতে আরো বলা হয়েছে, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক, গজল প্রতিযোগিতা-২০২৬ এবং দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত