রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পশ্চিমবঙ্গের হলদিয়ায় ভারত নতুন নৌঘাঁটি করতে চলেছে

ভারতের এই নতুন নৌঘাঁটি সমুদ্রে ভারতের আধিপত্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।

আন্তর্জাতিক প্রতিবেদক

বঙ্গোপসাগরে উপস্থিতি আরও জোরদার করতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপনের উদ্যোগ নিচ্ছে ভারতীয় নৌবাহিনী।  ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, এই ঘাঁটি তৈরি হলে পূর্ব উপকূলে নৌবাহিনীর কৌশলগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

নতুন এই নৌঘাঁটির মাধ্যমে বঙ্গোপসাগর এলাকায় নজরদারি, সামুদ্রিক নিরাপত্তা এবং দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা আরও মজবুত করতে চায় ভারত সরকার।  বিশেষ করে বাণিজ্যিক জাহাজ চলাচল, উপকূলীয় নিরাপত্তা এবং সমুদ্রপথে উদ্ভূত যে কোনও সম্ভাব্য হুমকি মোকাবিলায় এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা।

প্রসঙ্গত, হলদিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বন্দরনগরী। এখান দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয় এবং এটি পূর্ব ভারতের সামুদ্রিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। সেই কারণে নিরাপত্তার দিক থেকেও এলাকাটির গুরুত্ব অনেক। ভারতীয় নৌবাহিনীর নতুন ঘাঁটি এই অঞ্চলের কৌশলগত গুরুত্বকে আরও বাড়াবে।

বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে বঙ্গোপসাগরে বিভিন্ন দেশের নৌ-তৎপরতা বেড়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বজায় রাখতে ভারতীয় নৌবাহিনী ধারাবাহিকভাবে অবকাঠামো শক্তিশালী করছে। হলদিয়ায় নয়া ঘাঁটি সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের মত। একইসাথে নতুন এই নৌঘাঁটির মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশের উপরও চাপ সৃষ্টি করা যাবে বলে ভারতীয় সমর বিশেষজ্ঞদের অনুমান।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত