রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিক্ষোভে উত্তাল ইরান : অন্তত ২৫ জন নিহত, আহত বহু

দ্রব্য মূল্য ক্রয়সীমার নাগালের বাইরে চলে যাওয়ায় মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সৃষ্ট হওয়া বিক্ষোভটি দ্রুতই সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে।

অনলাইন ডেস্ক

মুদ্রার ভয়াবহ দরপতনের প্রতিবাদে ইরানে চলমান দেশজুড়ে বিক্ষোভে এখন অব্দি অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। একই সঙ্গে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হেঙ্গাও। তবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। সংস্থাটির তথ্যমতে, দুইজন নিরাপত্তা সদস্যসহ অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং সারা দেশে আটক হয়েছেন ২ হাজার ৭৬ জন।

গত ২৮ ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর বিক্ষোভ শুরু হয়। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে আসে প্রায় ১৪ লাখ ৫০ হাজারে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। একই সঙ্গে খাদ্যপণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়ায় দ্রুতই দেশজুড়ে ব্যাপক গণ-অসন্তোষের সৃষ্টি হয়। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট দিয়ে আন্দোলন শুরু হলেও পরে তা অন্তত ২৫টি প্রদেশে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দাবির পাশাপাশি বিক্ষোভে রাজনৈতিক ও সরকার বিরোধী স্লোগানও যুক্ত হয় এবং সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক কূটনীতিক বিশেষজ্ঞদের ধারণা এই আন্দোলন এখনই বন্ধ করতে না পারলে ক্রমশই তা সরকার পতনের আন্দোলনে রুপান্তরিত হয়ে পুরো দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে।

সরকারি সূত্রের পক্ষ থেকে এখনো হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : শাফাক নিউজ

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত