বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

রাজখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঘর বাড়ি পরিদর্শন করেছেন জনাব আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের রাজাখালী শাহ আমানত কলোনিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন চট্টগ্রাম–৯ আসনে বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা ও সহমর্মিতা জানান। এ সময় আবু সুফিয়ান বলেন, প্রচণ্ড শীতের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এই সংকটে তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। বিএনপি অতীতেও মানুষের পাশে ছিল, আগামীতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, নকীব উদ্দিন ভূইয়া, এম. এ হামিদ, গিয়াস উদ্দিন ভূইয়া, নুরুল আজিম হিরু, যুবদল নেতা নুর হোসেন নুরু, ইউসুফ খান প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে শাহ আমানত কলোনিতে সংঘটিত অগ্নিকাণ্ডে প্রায় ২০০টি কাঁচাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের

চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলে পরিবারের যেসব সন্তান নিয়মিত স্কুলে যাবে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার...

নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রামে তিনমাসের মাথায় সিএমপি থেকে ডিএমপিতে বদলি হলেন ওসি কোতোয়ালি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে থানায় দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায়চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত