রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মার্কিন সেনার হাতে রুশ পতাকাবাহী জাহাজ আটক

রুশ পতাকাবাহী জাহাজটিকে নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনিজুয়েলার তেল পরিবহনে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়।

ইন্টারন্যাশনাল ডেস্ক
মার্কিম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট একটি রুশ পতাকাবাহী তেলবাহী জাহাজ জব্দ করেছে। কয়েক সপ্তাহ ধরে ধাওয়া করার পর বুধবার জাহাজটি আটক করা হয়। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জানায়, মেরিনেরা নামের এই ট্যাংকারটি (আগে যার নাম ছিল বেলা–১) মার্কিন নিষেধাজ্ঞা ভঙ্গ করার অভিযোগে জব্দ করা হয়েছে। মেরিনেরা যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ এড়িয়ে ভেনেজুয়েলায় যাতায়াত করছিল এবং আগে কোস্ট গার্ডের তল্লাশি প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, জাহাজটি তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ, যা ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের জন্য নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহন করে।

রয়টার্স জানায়, অভিযানের সময় ওই এলাকায় একটি রুশ সাবমেরিন ও যুদ্ধজাহাজ থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। রাশিয়া বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ ধরনের তৎপরতাকে অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনেই চলাচল করছিলো।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত