বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

মীরসরাইয়ে বাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাক ও বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন যাত্রী। বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ফরেস্ট অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সেন্ট মার্টিন ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।  নিহতরা হলেন— চট্টগ্রামের মীরসরাইয়ের ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মসজিদিয়া চৌধুরীপাড়ার বাসিন্দা নুর আলমের ছেলে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষার্থী নাফিজ আহমেদ অয়ন (১৭), চট্টগ্রাম চাঁদগাঁও রিয়াজ উদ্দিন সড়কের বাসিন্দা হেলাল উদ্দিনের মেয়ে ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারীর নয়া বেপারীর সন্তান মিন্টু মিয়া (৪৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির এক পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরো অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ বাসটি পুলিশ স্থানীয় থানায় নিজেদের হেফাজতে নিয়ে গেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে।

 

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত