রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের সোশ্যিওলজি ক্লাবের উদ্যোগে ‘পৌষ পার্বণ–২০২৬’ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের সোশ্যিওলজি ক্লাবের উদ্যোগে ‘পৌষ পার্বণ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি অনুষ্ঠান উদ্বোধন করে বলেন, এখন পৌষ মাস চলছে। প্রচুর ঠান্ডা পড়ছে। এই পৌষ মাসেই হচ্ছে এই পৌষ পার্বণ। এ কারণে এটা খুব ভালো লাগছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান সবসময় চলবে। তাহলে এই বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা প্রাণবন্ত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম।

বিভাগের শিক্ষার্থী রনি দাশ ও জয়া দাশের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের কো–অর্ডিনেটর আবদুল্লাহ আল মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদিকা সুলতানা চৌধুরী, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, নুসরাত জাহান তানী, মুহাম্মদ তানজিলুর রহমান, সায়ীদা জামানসহ বিভাগের শিক্ষার্থীরা। ‘পৌষ পার্বণ–২০২৬’ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী দেশীয় পিঠার স্টলগুলো ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ। ‘পৌষাল’, ‘পৌষের স্বাদ’, ‘পিঠা যাবে পেটুক বাড়ি’, ‘মুঃহছইং’, ‘বাঙালিয়ানা’– এই নামের স্টলগুলোতে নারকেল পুলি, ফুলপিঠা, পাটিসাপটা, সুন্দরী পিঠা, আতিক্কা পিঠা, পুলি পিঠা, দুধপুলি, রঙিন পাটিসাপটাসহ নানা দেশি পিঠা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সাংস্কৃতিক নৃত্য ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত