রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরানে ভয়াবহ বিক্ষোভ : ২০০+ নিহত হওয়ার দাবি

অনলাইন ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন। প্রতিবেদন অনুসারে,  গত বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করে। একপর্যায়ে পরিস্থিতি চূড়ান্ত সহিংস হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি চালায়। এতে প্রাণ হারান বহু মানুষ।

টাইম ম্যাগাজিন জানায়, পরিচয় গোপন রাখার শর্তে তেহরানের একজন চিকিৎসক তাদের জানিয়েছেন, রাজধানীর অন্তত ছয়টি হাসপাতালে মোট ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন। সাময়িকীটির মতে, এই মৃত্যুর তথ্য সত্য হলে এটি প্রমাণ করে যে সরকার বিক্ষোভ দমনে কঠোর ও সহিংস পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়, যা বর্তমানে দেশের অন্তত ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের রক্তক্ষয়ী ঘটনার পরও শুক্রবার রাতে তেহরানসহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষ ফের রাস্তায় নামেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ইরান সরকার বিক্ষোভকারীদের উপর সহিংস আক্রমণ চালিয়ে দেশটিতে মার্কিন সামরিক হস্তক্ষেপের সুযোগ করে দিচ্ছে যেটার ইশারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই দিয়েছিলেন।

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...
সর্বশেষ সর্বাধিক পঠিত