শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের ৩৯ বছর পূর্তি উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি

গান কবিতা নৃত্যে বোধনের ৩৯ বছর পূর্তি উদযাপন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের।

চেতনার রঙে পান্না হলো সবুজ, সবুজ এ সুন্দরের যে সাধনা তা তৈরি করে দেন বোধনের মতো সংগঠন। যেখানে একটু বোধের উন্মেষ ঘটানো, একটু অন্যরকমভাবে পথচলা। মানুষের কাছাকাছি বোধের সত্যতার উত্তাপ ছড়িয়ে দেওয়ার দায়বদ্ধতায় জন্ম হয়েছিল বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের। শুক্রবার (৯ জানুয়ারি) বোধনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিবৃন্দ। পুরো আয়োজনে বোধনের পুরনো সুহৃদের সম্মিলন ঘটে। এসময় বোধনের সুহৃদদের মধ্যে বক্তব্য রাখেন নাট্যজন সঞ্জীব বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি জিন্নাহ চৌধুরী, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল,  আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, নাট্যজন সুচরিত দাশ খোকন, আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর, সাংবাদিক আলিউর রহমান, সংস্কৃতিপ্রেমী কামরুজ্জ জাহান, সাংবাদিক প্রণবেশ চক্রবর্তী, সংগীতশিল্পী সুশোভন চৌধুরী,  নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু,  আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র, সংগঠক বিশ্বজিৎ দেব, আলোকচিত্রী সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, আবৃত্তিশিল্পী সেলিম রেজা সাগর, সংস্কৃতিপ্রেমী অপরাজিতা ভট্টাচার্য প্রমুখ।

তারা বলেন, চট্টগ্রাম ও সারা দেশে আবৃত্তি চর্চায় অনেকদূর এগিয়ে দিয়েছে বোধন। যেখানে সাধারণ ও গণমানুষের কথা বলে। তবে সুস্থ সংস্কৃতির বিকাশে সাংস্কৃতিক চর্চার পরিবেশ সৃষ্টি করতে না পারলে এ আঁধার ভেঙে আলোর বুননের যাত্রা ব্যর্থ হয়ে যাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী পল্লব গুপ্ত ও শ্রেয়সী স্রোতস্বিনী। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনায় ছিল নৃত্যরূপ একাডেমী, সুরাঙ্গন বিদ্যাপীঠ, মাধুরী ডান্স একাডেমী।

একক সংগীত পরিবেশন করেন কান্তা চৌধুরী, রিষু তালুকদার, সুবর্ণিল সেনগুপ্ত, বৈজয়ন্তী শৈলজা। ফুলেল শুভেচ্ছা জানান প্রমা আবৃত্তি সংগঠন, নরেন আবৃত্তি একাডেমি,  কণ্ঠনীড় বাচিকচর্চা কেন্দ্র। এসময় বোধনের পক্ষে ফুল গ্রহণ করেন আবৃত্তিশিল্পী ইসমাইল চৌধুরী সোহেল, বিপ্লব কুমার শীল, শংকর প্রসাদ নাথ, জসিম উদ্দিন,  একক আবৃত্তি পরিবেশনায় মত্ত ছিলেন পলি ঘোষ, জসিম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত, লিমা দে, শর্মিলা বড়ুয়া, শ্রেয়াস দে, অর্জয়িতা নন্দী ঘুড়ি,  কৃষ্টি বড়ুয়া, গুঞ্জন বড়ুয়া, অর্ক ভৌমিক, সুহিতা দে, লগ্ন বড়ুয়া, আতাউল হক নীরব প্রমুখ।
অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের শিশু শিক্ষার্থীরা।

প্রেস বিজ্ঞপ্তি।

 

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...
সর্বশেষ সর্বাধিক পঠিত