রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

তামিমকে ‘ভারতীয় দালাল’ ডাকায় বিসিবি পরিচালককে শোকজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শক্ত অবস্থান নিয়েছে। ওই অনভিপ্রেত মন্তব্যের ব্যাখ্যা দিতে বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার ১০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেট সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্যটি করেছিলেন এবং বোর্ডের পক্ষ থেকে তাকে জবাব দিতে বলা হয়েছে। বিসিবি সভাপতি বুলবুল আরও বলেন, “একজন জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে তিনি দেশের হয়ে পারফর্ম করেছেন—সেই জায়গা থেকে এমন মন্তব্য লেখার আগে আরও ভেবে দেখা উচিত ছিল। সম্মান দেখানোটা জরুরি।”

কারণ দর্শানোর নোটিশটি অফিসিয়াল চ্যানেলে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে বিসিবি সভাপতি জানান, যেহেতু নাজমুল ইসলাম নিজেও বোর্ডের পরিচালক, তাই বিষয়টি আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় আলোচনা হবে। “২৪ তারিখ আমাদের বোর্ড মিটিং হওয়ার কথা। তখন বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে,” বলেন তিনি।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত