বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

সকল ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করতে হবে : অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

প্রেস বিজ্ঞপ্তি

দলমত নির্বিশেষে সকল ধর্ম ও সমপ্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে –এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম–১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে সমান মর্যাদা ও সুযোগ–সুবিধা দেওয়াই ইসলামের শিক্ষা এবং মানবিক রাজনীতির মূল লক্ষ্য। গতকাল শনিবার শুলকবহর ওয়ার্ডে সনাতনী সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি পাঁচলাইশ থানা জামায়াতের আমির মাহবুবুল হাছান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সনাতনী সমপ্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন, গৌরাঙ্গবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি গোকুল দে ও সেক্রেটারি দোলন দে, লোকনাথ মন্দিরের সভাপতি চন্দন দেবনাথ ও সেক্রেটারি অপু চক্রবর্তী, আদর্শ পাড়া পূজা কমিটির সভাপতি দেবরাজ দাশ গুপ্ত ও সেক্রেটারি সেন্টু কুমার দাশ, জাগরণ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিশু দাশ ও সেক্রেটারি সেতুশীল, প্রবর্তক সংঘের সভাপতি স্বদেশ শর্মা ও সেক্রেটারি রতন ভট্টাচার্য্য।

প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

বিভ্রান্তিকর কনটেন্টের উৎস এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : এসপি মাসুদ

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, গুজব শনাক্তের পর দ্রুত তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...
সর্বশেষ সর্বাধিক পঠিত