বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সংগে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামে নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। গত ৭ জানুয়ারি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জ্ঞাপন করেন। মতবিনিময় কালে কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যাপক আবু তাহের চৌধুরী বলেন, বাকশিস সকল সময় বোর্ড ব্যবস্থাপনায় সার্বিক সহায়তা করে আসছে যাতে দুই পক্ষের মধ্যে ভারসাম্য বজায় থাকে এবং এ সহায়তা অব্যাহত থাকবে। বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানের সরকারি, বেসরকারি সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ও অসংগতির বিষয়ে অভিজ্ঞতা ও ধারণা আছে। তাই বিদ্যমান সমস্যা ও অসংগতির কাজগুলো তিনি দ্রুত সমাধান করতে পারবেন। এ ব্যাপারে বৈষম্য দুরীকরণে শিক্ষক সমাজের বা সংগঠনের সহায়তা প্রয়োজন হলে অতীতের মত শিক্ষক সমাজ তথা সংগঠন পাশে থাকবে।

নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বচ্ছতা ও সংস্কার কার্যক্রমে শিক্ষাবোর্ডের সংঙ্গে এ সংগঠন গঠনমূলক সহযোগিতা করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বাকশিস কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, অধ্যক্ষ মু. আবু তৈয়ব, অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান, অধ্যক্ষ সরোয়ার সালেক সিকদার, উপাধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ইউনুচ মিঞা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন শহীদ অহিদুল আলম, সঞ্জীব সেন গুপ্ত, অধ্যাপক মিল্টন কুমার নাথ, অধ্যাপক এস এম রাশেদ, অধ্যাপক আহমেদ মাইনুল হাসান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মনোজ কুমার দেব, অধ্যাপক শিমুল বিকাশ দাশ, অধ্যাপক আবুল হাশেম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

চট্টগ্রামে তিনমাসের মাথায় সিএমপি থেকে ডিএমপিতে বদলি হলেন ওসি কোতোয়ালি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে থানায় দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায়চট্টগ্রাম...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...
সর্বশেষ সর্বাধিক পঠিত