রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রাউজান-রাঙ্গুনিয়ার বসতঘরে আগুন ছিল পরিকল্পিত

আজকে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ।

বিশেষ প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, দেশের ভেতরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করাই ছিল এই অগ্নিসংযোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। তদন্তে এ ষড়যন্ত্রের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মনির হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকমান ও মো. পারভেজ।

গ্রেপ্তারদের কাছ থেকে চারটি উসকানিমূলক ব্যানার, কেরোসিন তেলের দুটি কন্টেইনার ও একটি বোতল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তেলমাখা একটি লুঙ্গি, একটি পুরোনো কালো শার্ট, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার সময় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

ডিআইজি আরও বলেন, অগ্নিসংযোগ, উসকানি এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

তিনি জানান, গ্রেপ্তার আসামিদের একজন ইতোমধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গত ডিসেম্বর ২০২৫ সালে রাউজান ও রাঙ্গুনিয়া থানার বিভিন্ন এলাকায় গভীর রাতে একাধিক বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি ব্যানার উদ্ধার করা হয়, যেখানে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য, কয়েকজন রাজনৈতিক নেতার নাম এবং অর্ধশতাধিক মোবাইল নম্বর উল্লেখ ছিল। তথ্য-উপাত্ত, প্রযুক্তিগত বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রথমে রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ধারাবাহিক অভিযানে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চক্রটির সঙ্গে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততার তথ্যও মিলেছে বলে জানান ডিআইজি।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত