বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন আর নেই । বুধবার (১৪ জানুয়ার) দুপুর ২টায় তিনি চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন ধর্মীয়, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তিনি চট্টগ্রাম প্রতিদিনের পরিচালক ছাড়াও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, বাগীশিক চট্টগ্রাম মহানগরের প্রধান পৃষ্ঠপোষক, গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উপদেষ্টা, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি বাঁশখালী উপজেলা সহ সভাপতি, বাঁশখালী শতবর্ষী নিমকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সৎসঙ্গ চট্টগ্রামের সহ সভাপতি, অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উপদেষ্টা, দক্ষিণ নালাপাড়ার পূজা উদযাপন পরিষদের সভাপতি, শতায়ুঙ্গন কর্ণফুলীসহ অন্তত অর্ধশতাধিক ধর্মীয়, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক কাউন্সিলর শফিউল আলম। তিনি নালাপাড়ার তার বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জামায়াত নেতা আবুল মনসুর।দক্ষিণ এছাড়া নালাপাড়ার পূজা উদযাপন পরিষদ সহ নানা সংগঠন তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত খবর

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

বিভ্রান্তিকর কনটেন্টের উৎস এবং অপরাধের উপাদান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা : এসপি মাসুদ

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, গুজব শনাক্তের পর দ্রুত তথ্য যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত