রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ওমসা ৯৩ এর বাৎসরিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রামের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড মিউনিসিপ্যাল স্টুডেন্টস এসোসিয়েশন ১৯৯৩ ব্যাচ (OMSA 93) – এর উদ্যোগে ১৬ জানুয়ারি, শুক্রবারে অনুষ্ঠিত হলো বাৎসরিক বনভোজন এবং পারিবারিক মিলনমেলা ২০২৬ ইং। বনভোজন ও মিলনমেলাটি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মিরসরাই – এর জোরারগন্জে অবস্থিত সোনাপাহাড় ফার্ম হাউস এন্ড রিসোর্ট এর অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশে খোলা আকাশের নিচে।

অত্র মিলনমেলায় ছিলো প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র, বৈকালিক নাস্তা, বন্ধুদের স্মৃতিচারণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা। সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মান্নান শিমুলের সন্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডা. প্রবীর চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে ১৯৯৩ ব্যাচের (OMSA 93) উদ্যোগে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজের সকল প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে একটি বিশাল ও ঐতিহাসিক পুনর্মিলনী আয়োজন করার ঘোষণা দেন এবং ভবিষ্যৎ কার্য্যক্রম আরো জোরদার করার জন্য সংগঠনের কার্য্যকরী কমিটিতে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। সভাপতি মহোদয় ভবিষ্যতেও এই ধরনের কার্য্যক্রম অব্যাহত থাকার জোরালো আশাবাদ ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজক কমিটির তরফ হতে সবাইকে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান সংগঠনের দপ্তর সম্পাদক সুমন দে। মিলনমেলায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মিল্টন নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক সুমন মল্লিক, অর্থ সম্পাদক শিশির পারিয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল হাসান মানিক এবং ১৯৯৩ ব্যাচের অন্যান বন্ধুগণ ও তাঁদের পরিবারবর্গ।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত