মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

মুশতারী শফীর জন্মদিন: ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষার শপথ’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে শহীদজায়া প্রয়াত বেগম মুশতারী শফীকে ৮৯ তম জন্মদিনে গান, কবিতা ও কথামালার মধ্য দিয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠকরা। এতে বিশিষ্টজনের বলেন, মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতিবিরোধী উগ্রবাদী অপশক্তিকে মোকাবেলা করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রগতিশীল সংগঠনকে একমঞ্চে এসে লড়াই শুরু করতে হবে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটের হলরুমে শহীদজায়ার সুহৃদ-স্বজনদের উদ্যোগে এ স্মরণ অনুষ্ঠান হয়েছে।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সিপিবি, উদীচী, খেলাঘর, তারুণ্যের উচ্ছ্বাস, বোধন, স্বপ্নযাত্রী, মহিলা পরিষদ, ফেইম, প্রজন্ম একাত্তর, চট্টগ্রাম নজরুল সঙ্গীত শিল্পীসংস্থা, অদিতি সঙ্গীত নিকেতন এবং প্রমা আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে শহীদজায়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বোধন আবৃত্তি পরিষদের সহ-সভাপতি প্রণব চৌধুরী ও তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত শহীদজায়ার জীবনী পাঠ করেন। পরিবারের পক্ষ থেকে শহীদজায়ার সন্তান মেহরাজ তাহসান শফী বক্তব্য রাখেন।

কথামালায় অংশ নেন, সিপিবির সাবেক সভাপতি গেরিলাযোদ্ধা মোহাম্মদ শাহআলম, শ্রমিকনেতা তপন দত্ত, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, সাংবাদিক সুভাষ দে, প্রাবন্ধিক আলম খোরশেদ, শিশু সাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী, জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা, কবি কামরুল হাসান বাদল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ূব খান, জেলা মহিলা পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম, নারীনেত্রী রেখা চৌধুরী এবং অধ্যাপক সবুজ কান্তি দে।

আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, রাশেদ হাসান ও প্রণব চৌধুরী একক আবৃত্তি এবং শিল্পী মৃণালিনী চৌধুরী, দীপেন চৌধুরী ও রূপম কান্তি নাথ একক গান পরিবেশন করেন।

কথামালায় বিশিষ্টজনেরা বলেন, ‘সত্তরের দশকে মুক্তিসংগ্রাম থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বেগম মুশতারী শফী ও তাঁর স্বামী ডা.শফীসহ পুরো পরিবারের অসামান্য অবদান আছে। মুক্তিযুদ্ধে স্বামী-ভাই হারানো মুশতারী শফী স্বাধীন দেশে আমৃত্যু যুদ্ধাপরাধী ঘাতক-দালালদের বিচারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে গেছেন। সেই যুদ্ধাপরাধীদের দল ও তাদের উত্তরসূরীরা আজ আবারও বিষধর সাপের মতো ফণা তুলেছে। স্বাধীন বাংলাদেশকে তারা আবার পাকিস্তান বানাতে চায়। বাঙালি সংস্কৃতির চেতনা মুছে দিয়ে দেশকে উগ্রবাদী ধারায় নিয়ে যেতে চায়। এদের মোকাবেলা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনকে আবার এক হয়ে, এক মঞ্চে এসে রাজপথে নামতে হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করতে হবে।’

সম্পর্কিত খবর

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত