রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রশিদের লাগবে আর ৯ ‘ধাপ’ চূড়ার নাম ‘৭০০

চট্টগ্রাম মেইল ডেক্স

উইন্ডহকে গত রোববার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারায় আফগানিস্তান। পরের দিন দুবাইয়েও একই ফল দেখা গেল সিনিয়রদের মুখোমুখিতে।

টি–টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সংস্করণে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান। পাশাপাশি টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার পথে দুই ধাপ এগিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।

টি–টুয়েন্টিতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রশিদ
টি–টুয়েন্টিতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রশিদ এসিবি

 

স্বীকৃত টি–টুয়েন্টিতে দ্রুততম ৪০০, ৫০০ ও ৬০০ উইকেট নেওয়ার রেকর্ড রশিদের। এ সংস্করণে ন্যূনতম ৬০০ উইকেট আছে তিন বোলারের—রশিদ, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারাইন। ৫০৭ ইনিংসে ৬৯১ উইকেট রশিদ সবার ওপরে। ৭০০ উইকেট নিতে আর মাত্র ৯ উইকেট চাই এই লেগ স্পিনারের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে আরও দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান। এই সিরিজে না হলেও কীর্তিটি টি–টুয়েন্টি বিশ্বকাপে হয়তো গড়ে ফেলবেন ২৭ বছর বয়সী রশিদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলে টি–টুয়েন্টি বিশ্বকাপে পা রাখবে আফগানিস্তান। চেন্নাইয়ে ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

স্বীকৃত টি–টুয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারির মধ্যে দুজন পেসার ও বাকি তিনজন স্পিনার। ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ব্রাভো। ৫৭৩ ইনিংসে ৬১৩ উইকেট ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার নারাইনের। দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহির ৪৩০ ইনিংসে নিয়েছেন ৫৭০ উইকেট। ৫২১ ইনিংসে ৫০৮ উইকেট নিয়ে পাঁচে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

টি–টুয়েন্টিতে শীর্ষ দশ সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন সাকিব ও মোস্তাফিজ
টি–টুয়েন্টিতে শীর্ষ দশ সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন সাকিব ও মোস্তাফিজ- এক্স

তারপরই বাংলাদেশের সাকিব আল হাসান। ৪৬১ ম্যাচে সাকিবের শিকার ৫০৭ উইকেট। শীর্ষ দশে আছেন আরও একজন বাংলাদেশি বোলার—মোস্তাফিজুর রহমান। ৩১৯ ম্যাচে ৪১০ উইকেট নিয়ে দশে মোস্তাফিজ।

টি–টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শীর্ষ দশে বোলিং গড়ে রশিদই সেরা (১৮.৫৫)। তাঁর বলে যে রান তোলা কঠিন, সেটা বোঝা গেছে কালকের ম্যাচেও। আফগানিস্তানের মোট সাত বোলারের মধ্যে রশিদ ‘ডট’ আদায় করেন সর্বোচ্চ ১৫টি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি–টুয়েন্টি বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপ থেকে আফগানিস্তানের তাদের ম্যাচগুলো ভারতেই খেলবে। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টি–টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে রশিদ বলেন, ‘দল হিসেবে আমরা ফিট এবং আশা করি বিশ্বকাপটা ভালো কাটবে। আমরা সঠিক একাদশ ও ভালো সমন্বয় নিয়ে ভারতে গিয়ে নিজেদের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনাটা করতে চাই।’

সম্পর্কিত খবর

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত