বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

সরকারহাট বাজারে অগ্নিকাণ্ড, পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

মেইল ডেক্স

হাটহাজারীর সরকারহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাজারের সফর আলী সড়ক সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে হাটহাজারী–নাজিরহাট মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। নিরাপত্তার জন্য কিছু সময় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখা হয়, যা জনদুর্ভোগের কারণ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে সফর আলী সড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাজারের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময় হাটহাজারী–নাজিরহাট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং নিরাপত্তার কারণে বাজার ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন।

সরকারহাট বাজার দোকানদার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ লক্ষাধিক টাকা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে তিনমাসের মাথায় সিএমপি থেকে ডিএমপিতে বদলি হলেন ওসি কোতোয়ালি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে থানায় দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায়চট্টগ্রাম...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত একটি জীবন বাঁচাতে পারে : আবু সুফিয়ান এমপি

জরুরি মুহূর্তে একজন দক্ষ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ একজন মানুষের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত